বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ নেতা মাইকেলের ৮ বছর কারাদ-
উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদ- দিয়েছে রাঙামাটির একটি আদালত।
গত বুধবার বিকেলে রাঙামাটির বিশেষ জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেয়। একই মামলায় ইউপিডিএফের আরেক সন্ত্রাসী নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়।
সূত্র জানায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় একটি চাঁদাবাজি ও চাঁদার দাবিতে একটি মারামারির ঘটনা ঘটে। দীর্ঘ ১৮ বছর ধরে বিচার চলার পর গত বুধবার আদালত মামলার রায় দেয়। এতে মাইকেল ও সুমনকে ৮ বছরের সশ্রম কারাদ-ের পাশাপাশি মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।