রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক ও আরোহী এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।
গতকাল রোববার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাতুয়াইল মেডিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির ছোট ভাই দিদার রব রিফাত বলেন, তার বড় ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে ভোরে গাবতলীতে নেমে আরেক বাসে করে মাতুয়াইল আসেন। সেখান থেকে রিকশাযোগে মাতুয়াইলের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানিয়েছে, রিকশার পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও আরোহী দিদার এলাহী নিহত হন।
নিহত দিদার এলাহী গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার বাইকা গ্রামের আব্দুল ওয়াদুদ পরামানিকের ছেলে। বর্তমানে মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।