শিক্ষার্থীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, আহত ৩
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রোববার (২৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে, একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।