রমাদ্বান শরীফ মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা: শিশুদের নৈতিকতাহীন করার ষড়যন্ত্র (১)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
এই মাসে মানুষ তাকওয়া যেন সহজে অর্জন করতে পারে, এজন্য মহান আল্লাহ পাক তিনি ইবলিশ শয়তানকে বন্দি করে রাখেন। যার প্রতিফলন আমরা দেখতে পাই, এ মাসে মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তারাবীহ নামাযে দীর্ঘ সময় দাঁড়িয়ে মানুষ কুরআন শরীফ খতম করে। ঘরে ঘরে কুরআন শরীফ তিলাওয়াত হয়। মানুষ হারাম কাজ থেকে বেচে থাকার চেষ্টা করে। বিষয়টি অনেকটা এমন যে, এই একটি মাস মানুষ আমল-আখলাক ভালো করার ট্রেনিং নেয়, যেন বাকি ১১ মাস ভালো হয়ে থাকতে পারে। কিন্তু সেই ভালো থাকার ট্রেনিং সেশনে যদি মানুষকে ভিন্ন কাজে ব্যস্ত রাখা হয়, তবে মানুষ ভালো কাজ শিখবে কিভাবে? খারাপ কাজ থেকে রক্ষার উপায় শিখবে কিভাবে?
প্রতি বছর এ বিষয়টি দেখা যায়, রমাদ্বান শরীফ মাস আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষার ধুম চলে। ভার্সিটিগুলোতে তো হয়ই, স্কুল-কলেজগুলোতেও বাচ্চাদের পড়ালেখার নামে ব্যস্ত রাখা হয়।
আসলে একটা মানুষের বইপত্রের লেখাপড়া যেমন দরকার আছে, তার থেকেও বেশি দরকার তার নৈতিক চরিত্র গঠন করা। কেউ অনেক পড়ালেখা করলো, কিন্তু নৈতিক চরিত্র ভালো করতে পারলো না, এমন মানুষ সমাজের কোন উপকারে তো আসে না, বরং তার দ্বারা অপকার হয়। ছোটবেলায় আমরা পড়েছি- বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য। দুর্জন হচ্ছে ঐ ব্যক্তি, যার চরিত্র বা নৈতিকতা ঠিক নেই। তাহলে আমরা আমাদের বাচ্চাদের বিদ্যাণ হওয়ার শিক্ষা দিচ্ছি ঠিক, কিন্তু সেটা দুর্জন হিসেবেই। কারণ তাকে তো আমরা চরিত্র বা নৈতিকতা গঠনের সুযোগই দিচ্ছি না। যেই মাসটিতে সে রোযা রেখে তাকওয়া বা আল্লাহ ভীতির মাধ্যমে চরিত্র গঠন করবে, সেই মাসে সে ব্যস্ত থাকছে ক্লাস, পড়ালেখা কিংবা অ্যাসাইমেন্ট নিয়ে। তাহলে সে চরিত্র গঠন করে সজ্জন বা সৎ চরিত্রবান হবে কিভাবে?
-মুহম্মদ শফিউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উচ্চ আদালতে ‘ডেড ল’ বা অকার্যকর ঘোষিত ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০’ পুণঃবহালের অপচেষ্ঠা চলছে। এর মাধ্যমে পাহাড়কে উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, ‘একদেশে দুই আইন’ ও পাহাড়ে রাজা-প্রজা প্রথা বহাল, বাঙ্গালী ও রাষ্ট্রের ভূমি অধিকার হরণ এবং সেনা প্রত্যাহার সহ পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নের গভীর ষড়যন্ত্র চলমান। উচ্চ আদালত, সেনাবাহিনী এবং সরকারের উচিত দেশবিরোধী এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়া। (১)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একাত্তর-পরবর্তী লুণ্ঠন: বন্ধুত্বের আড়ালে ইতিহাসের এক ট্র্যাজিক অধ্যায়
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জগন্নাথ বিশ^বিদ্যালয়ে দ্বীনি অধিকারে হস্তক্ষেপ: অর্ধেক বেলা মসজিদ বন্ধ রাখা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে নওমুসলিম সোহাগের শাহাদাত এবং আমাদের বিবেকহীন নীরবতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটপাতের হাড়কাঁপানো আর্তনাদ ও রাষ্ট্রের বিলাসিতা- উদ্বাস্তু শিশুদের কান্নায় কি পবিত্র আরশ উনার পায়া কাঁপছে না?
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












