পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
, ০৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
সরল সঠিক পথ বা ছিরাতুল মুস্তাক্বীম সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি সু-স্পষ্টভাবে ইরশাদ মুবারক করে জানিয়ে দিয়েছেন-
يٰسٓ. وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ. اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ. عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
অর্থ: “হুরুফে মুক্বত্ব‘আত, যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লক্বব মুবারক। হিকমতপূর্ণ কুরআন শরীফ উনার ক্বসম! নিশ্চয়ই আপনি মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি যে পথে আছেন সেই পথই হচ্ছেন ছিরাতুল মুস্তাক্বীম বা সরল সঠিক পথ।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইয়াসীন শরীফ: ১-৪)
উক্ত পবিত্র আয়াত শরীফসমূহ দ্বারা সু-স্পষ্ট ভাবে-ই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে, একমাত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথই হচ্ছেন ছিরাতুল মুস্তাক্বীম বা সরল সঠিক পথ। সুবহানাল্লাহ! আর অন্যান্যরা এই পবিত্র আয়াত শরীফ উনার হাক্বীক্বী ও সু-স্পষ্ট অর্থ উপলব্ধি করতে না পারার কারণে উনারা তাফসীর করেছেন- পবিত্র সূরা নিসা শরীফ উনার ৬৯নং আয়াত শরীফ থেকে কাজেই উনার বলেছেন- যেহেতু নবী, ছিদ্দীক্ব, শহীদ, ছলেহ উনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। তাই উনাদের পথ অনুসরণ করতে হবে, উনাদের পথ ছিরাতুল মুস্তাক্বীমের পথ। প্রকৃতপক্ষে তা নয়
এখানে তারা বিভ্রান্তিতে পড়েছে। اَنْعَمْتَ عَلَيْهِمْ এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। ‘আমি যাঁদেরকে নেয়ামত দিয়েছি।’ আসলে বহুবচনটা সম্মানসূচক শব্দ। মহান আল্লাহ পাক তিনি বলতেছেন- আমার মহাসম্মানিত হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই তো সব দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত নিয়ামত উনার ছহিবে নিয়ামত হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! এ প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللهُ يُـعْطِي
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন (হাদিয়া) দাতা আর আমি হলাম সেই নিয়ামত মুবারক বণ্টনকারী।”(মুসনাদে আবী ইয়ালা: ১০/২৩৮, ফায়জুল বারী: ১/২৪৫, উমদাদুল ক্বারী: ৯/৩, ইকমালুল মু’লিম: ৩/২৯৯, আবূ দাউদ শরীফ: ৯/৮৩, মিশকাত শরীফ: ২/৬৬৮) (অর্থাৎ এই ছিরাতুল মুস্তাক্বীম তিনি-ই বণ্টন করে থাকেন)
আর নবী, ছিদ্দীক্ব, শহীদ, ছলেহ উনারাও নিয়ামত পেয়েছেন তবে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে। কেননা, তিনি-ই সমস্ত নিয়ামত উনার মালিক এবং বণ্টনকারী।
এখন বলার বিষয় হচ্ছে, নবী, ছিদ্দীক্ব, শহীদ, ছলেহ উনারা নিয়ামত প্রাপ্ত; কিন্তু উনাদের পথ অনুসরণ করা যাবে না। কেননা, ছিরাতুল মুস্তাক্বীম হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ। তিনি ব্যতীত সৃষ্টির কাউকে অনুসরণ করা যাবে না। এমনকি পূর্ববর্তী নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকেও না। একমাত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে-ই অনুসরণ করতে হবে। উনার পথেই দায়িম-ক্বায়িম থাকতে হবে। কারণ এটা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা প্রমাণিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১ কোটির জনসংখ্যার জন্য ৫০ লক্ষ সেনাবাহিনী প্রয়োজন সাইবর্গ পদাতিক: এক্সোস্কেলিটন প্রযুক্তিতে মুসলিম বিশে^র যুগলবন্দি (পর্ব-২)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












