রমাদ্বান শরীফে খেজুরের স্মুদি
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
রমাদ্বান শরীফ মাসে রোযা রেখেই দৈনন্দিন অন্যান্য কাজ চালিয়ে যেতে হবে। দিনের শুরুতে ভোর বেলা সাহরী এবং সন্ধ্যায় ইফতার করা হয়। এই খাবারেই সারাদিন শরীর কর্মক্ষম করতে হয়। তাই এমন খাবার খাওয়া উচিত, যাতে শরীর সারাদিনের সব কাজ করার শক্তির জোগান পায়।
রোযা রাখার পর শরীরে পানিশূণ্যতা হতে পারে। তাই ইফতারে যতটা সম্ভব বেশি পানীয় পান করা উচিত। স্বাস্থ্যকর এক পানীয় সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর করে দিতে পারে। খেজুর শরীরের জন্য খুব স্বাস্থ্যকর। জানুন স্বাস্থ্যকর খেজুরের স্মুদি রেসিপি-
উপকরণ-
১. তাজা খেজুর: ২-৩টি
২. কলা কুচি: ১টি
৩. চিয়া বীজ: ১ টেবিল চামচ
৪. গরম মশলা গুড়া- ১/২ চা চামচ
৫. ওটস: ১/৪ কাপ
৬. বাদামের মাখন: ১ টেবিল চামচ
৭. দুধ: ৩/৪ কাপ
৮. আপেল কুচি: ১/২ টি
৯. এসপ্রেসো বা কফি: সামান্য
১০. এলাচ গুড়া (ঐচ্ছ্বিক): ১ চিমটি
১১. বরফ কুচি: প্রয়োজন মতো
কার্যপ্রণালী-
১. কলা এবং আপেল কুচি কমপক্ষে ২ থেকে ৪ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে জমাট বাধিয়ে নিতে হবে।
২. গরম পানিতে কিছুক্ষণ খেজুরগুলো ভিজিয়ে রাখুন।
৩. একটি জুসারের জারে ওটস, চিয়া বীজ, কলা, খেজুর, আপেল, দুধ, এসপ্রেসো/কফি, মাখন, গরম মশলাগুড়া একসাথে নিয়ে নিন। চাইলে সামান্য এলাচ গুড়ো দিতে পারেন। ৩০ সেকেন্ডের জন্য ব্লেন্ড করুন।
৪. বরফ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করুন।
৫. অপেক্ষা করুন যেন মিশ্রণটি ভালোভাবে মিশে ঘন স্মুদি তৈরি করে।
৬. গ্লাসে ঢেলে পরিবেশন করুন এবং ইফতারে পরিবেশন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












