রমজান মাসে উচ্চ আদালতের নতুন সময়সূচি
পবিত্র রমজান মাসে উচ্চ আদালতের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়। এছাড়া অফিস সকাল সোয়া ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে। চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজে বিরতি। এছাড়া সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।