বন্দরে কনটেইনার জট, রমজান মাসে পণ্য সরবরাহ নিয়ে শঙ্কা
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পবিত্র রমজান মাসকে ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্যের জট এখন চট্টগ্রাম বন্দরে। খালাস না হওয়ায় প্রায় ৪০ হাজার কনটেইনারের স্তূপ জমেছে বন্দরে। এসব মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারার অভিযোগ উঠেছে। আগামী ৯ মার্চের মধ্যে ডেলিভারি না নিলে ৪ গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে মজুত ৪০ হাজার ৮৯টি কন্টেইনারের মধ্যে ৩১ হাজার ৩৮৪টি এফসিএল (ফুল লোড) কন্টেইনার। আমদানি করা এসব কন্টেইনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে।
অভিযোগ উঠেছে, রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবেই এসব কন্টেইনার ছাড় করানো হচ্ছে না।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী জানান, অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে। যার কারণে মালগুলো সেখানে পড়ে আছে।
শুধু বন্দর নয়, ১৯টি অফডকেও জমেছে আমদানি করা পণ্যবোঝাই এফসিএল কন্টেইনার। বর্তমানে অফডকগুলোতে আট হাজার ৭০০ আমদানি এবং আট হাজার ৩০০ রফতানির এফসিএল কন্টেইনার মজুদ হয়ে আছে। অফডকেও রহস্যজনকভাবে এফসিএল কন্টেইনারের পণ্য ডেলিভারিতে ধীরে চলো নীতিতে নিয়েছেন আমদানিকারকরা বলে জানান বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার।
তিনি বলেন, অনেক আমদানিকারক চট্টগ্রাম বন্দরকে স্টরেজ হিসেবে ব্যবহার করছে। আমরা যখন আমাদের পণ্যবাহী কন্টেইনার বের করতে যাই, তখনও কিন্তু এ কন্টেইনার জট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের ওপর।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, কেউ যেন এখানে কন্টেইনার রেখে দাম বাড়াতে না পারে বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য আমরা একটা নোটিশ দিয়েছি।
এ দিকে ৪ গুণ হারে মাশুল আরোপের ঘোষণা দিয়ে বিজিএমইএসহ বন্দর ব্যবহারকারী প্রতিটি সংস্থাকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে, শিল্পের কাঁচামালবাহী কন্টেইনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকেই দুষছে বিজিএমইএ বলে জানান ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আমাদের বলা হচ্ছে লোকবলের কারণে তারা সময় দিতে পারছে না। এতে আমারা টাইম লাইনে প্রডাকশন সিডিউল লস করছি। এর পাশাপাশি আরও অনেকগুলো কারণে আমরা সমস্যায় পড়ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












