রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
রপ্তানি বাড়াতে নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমাদের আরও নজর দিতে হবে। নতুন নতুন পণ্য আরও উৎপাদন করা, নতুন নতুন বাজার, একটা দুইটার ওপর আমাদের নির্ভরশীল থাকলে চলবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাণিজ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমরা ইশতেহার দিয়েছি ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় বাড়াবো ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি। তবে এটার জন্য নতুন বাজার ধরতে হবে। এক্ষেত্রে সময় খুব কম, তারপরও আমার মনে হয় একটা লক্ষ্য স্থির থাকলে যেকোনো অর্জন সম্ভব হয়।
শেখ হাসিনা বলেন, প্রতিটি জিনিসের দাম সারা বিশ্বব্যাপী বেড়েছে। আমাদের দেশে তো বেড়েছেই, বাইরে আরও অনেক বেশি বেড়েছে। যার ফলে মানুষের, উন্নত দেশগুলোর কথাই বলবো, ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। তাই পণ্য চাহিদাটাও তাদের হ্রাস পাচ্ছে। সেটা মাথায় রেখে আমাদের নতুন বাজার খুঁজতে হবে, নতুন জায়গায় যেতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।