যে দেশে ঘুরতে গেলেই মিলবে টাকা
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। স্বশাসিত এ দ্বীপের নতুন সরকারি পরিকল্পনা অনুযায়ী, একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবে এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে। এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে।
কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তাইওয়ান সরকার।
এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে তাইওয়ান সরকার। চলতি বছর তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যটকের সংখ্যা এক কোটিতে নেয়ার লক্ষ্য আছে।
তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েকজন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটিকে ২০ হাজার করে তাইওয়ানি ডলার নগদে দেয়া হবে।
তাইওয়ানে আসা পর্যটকদের এই টাকা সরাসরি অনলাইন মাধ্যমে দেয়া হবে। এই অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে পর্যটকদের। তাইওয়ানে ঘুরতে গিয়ে সেখানে থাকা-খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে পর্যটকেরা এই অর্থ ব্যবহার করতে পারবে।
তবে, কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। সূত্র: সিএনএন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












