যে ঘটনায় ৪০ হাজার মোঙ্গল সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
-----------------------
একদিন একটি খ্রিষ্টান পাদ্রীদের দল বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাগদাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে এক মোঙ্গল নেতা আনুষ্ঠানিকভাবে খ্রিষ্টান হবে। এই পাদ্রীরাই তাকে খ্রিষ্টান বানাবে। সেখানেই তারা যোগদান করবে যত দ্রুত সম্ভব। তো তারা যখন সেই অনুষ্ঠানে পৌছালো তখন সেখানে উপস্থিত থাকা সেই মোঙ্গল নেতাকে তারা ধন্যবাদ দিতে লাগলো খ্রিষ্টান হওয়ার পথে ধাবিত হওয়ার জন্য। তার সিদ্ধান্তকে সেই প্রতিনিধি দল বাহবা দিতে লাগলো। পাশাপাশি, এই পাপিষ্ট খ্রিষ্টান প্রতিনিধি দলটির এক পাদ্রী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র শান মুবারকে কটূক্তি করার অপচেষ্টা করছিলো। নাউযুবিল্লাহ!
ঘটনাস্থলে সেই মোঙ্গল নেতার অত্যন্ত পছন্দের একটি শিকারী কুকুর শিকল দিয়ে বাধা ছিলো। হঠাৎই কুকুরটি উত্তেজিত ও হিংস্র হয়ে গেলো এবং লাফিলে পড়লো সেই ব্যক্তির উপর যে কটূক্তি করার চেষ্টা করছিলো। তাকে আহত করে ফেললো। পরে উপস্থিত কয়েকজনের চেষ্টায় অনেক কষ্টে কুকুরটিকে সেই ব্যক্তির কাছ থেকে ছাড়ানো গেল। তখন উপস্থিত একজন সেই খ্রিষ্টান ব্যক্তিকে বললো, তুমি মুসলমান উনাদের সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি করার চেষ্টা করছো। এজন্যই কুকুরটি তোমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। তখন সেই খ্রিষ্টান ব্যক্তি চেচিয়ে উঠে বললো, না! এজন্য নয়। বরং কুকুরটিকে আমি ভুলক্রমে আঙুল দিয়ে ইশারা করেছিলাম। এজন্য সে হয়তো আমাকে আঘাত করেছে।
এরপর সেই খ্রিষ্টান পাদ্রী আবারও মহাসম্মানিত শান মুবারক কটূক্তি করার চেষ্টা করতে লাগলো। নাউযুবিল্লাহ! এবার কুকুরটিকে আর আটকানো গেলো না। সে লোহার শিকল ছিড়ে এসে সেই খ্রিষ্টান ব্যক্তির উপর ঝাপিয়ে পড়লো এবং কামড় দিয়ে তার গলা ছিড়ে ফেলে তাকে হত্যা করলো। তখন উপস্থিত কারোই বুঝতে বাকি রইলো না যে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খ¦তামুন নাবিয়্যিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তির চেষ্টা করার কারণেই মূলত এই ব্যক্তির উপর এই আযাব এসেছে। তখন উপস্থিত সেই মোঙ্গল নেতাসহ প্রায় ৪০ হাজার মোঙ্গল সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলো। সুবহানাল্লাহ!
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: অভিশপ্ত ইহুদী মনস্তত্ব বিশ্লেষণ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












