যে কারণে সেন্টমার্টিন এতো গুরুত্বপূর্ণ
দেশের একমা প্রবালদ্বীপ নারিকেল জিঞ্জিরা তথা সেন্টমার্টিন। নয় কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটিকে বাংলাদেশের অমূল্য সম্পদ বলা হয়ে থাকে। জীব বৈচিত্র ও পর্যটনসহ নানাবিধ কারণে অনেক আগে থেকেই এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ভূ-রাজনীতিতেও এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ।
বর্তমানে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেন্টমার্টিন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- সেন্টমার্টিন দাবি করেছে যুক্তরাষ্ট্র। যদিও বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস। তবুও সেন্টমার্টিন নিয়ে আলোচনা যেন থামছেই না। প্রবাল দ্বীপটি নিয়ে রাজনীতির টেবিলে চলছে তুমুল আলোচনা
গত ১৪ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপটিকে পাওয়ার লক্ষ্যে চক্রান্তে লিপ্ত রয়েছে। এজন্য তারা রেজিম চেঞ্জ (সরকার হটানো) চায়। যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই।’ এরপর গত বুধবার (২১ জুন) একই বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনো দেশের নাম না উল্লেখ করে বলেছেন, ‘এখনও যদি বলি, সেন্টমার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকা- চালাবে, সেটি হতে দেব না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজদ চৌধুরী বলেন, সেন্টমার্টিনের মতো অফসোর দ্বীপ থাকার কারণেই সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছে। সেন্টমার্টিন না থাকলে বাংলাদেশ এত বড় সমুদ্র অঞ্চল পেত না। বঙ্গোপসাগর অঞ্চলে মোট ৮টি দেশ থাকলেও উত্তরাঞ্চলে তিনটি দেশ আছে। এই ৩ দেশের মধ্যে একটি মিয়ানমার, বেশিরভাগ অঞ্চল ভারতের এবং বাকিটা বাংলাদেশের। সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যে ওপেন সী বা উন্মুক্ত সাগর, সেটি সেন্টমার্টিন থেকে সহজেই ব্যবহার করা যাবে। সেন্টমার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূ-খ-কে পর্যবেক্ষণ করতে পারবে। এই দিক থেকে সেন্টমার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ছাড়া সেন্টমার্টিনের জীব-বৈচিত্র এবং প্রাকৃতিক যে সম্পদ রয়েছে তার গুরুত্বও অনেক। পাশাপাশি ভূ-রাজনীতিতে কৌশলগত অবস্থান থেকেও সেন্টমার্টিন অনেক গুরুত্বপূর্ণ। যেমন আন্দামান নিকোবর দ্বিপ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে সেন্টমার্টিন নিয়ে মিয়ানমারের একটা টার্গেট আছে এবং তারা অতীতে একাধিকবার সেন্টমার্টিন দখলের চেষ্টা করেছে। কিন্তু সুযোগ পায়নি।
পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বর্তমানে ভূ-রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ এশিয়া। আর বঙ্গোসাগর দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মত কাজ করছে। এই অঞ্চলটি এখন বাণিজ্যিক রুটসহ ভূ-রাজনীতিতে সংযোগ স্থাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হঠাৎ যুদ্ধ লাগলে এই অঞ্চল দিয়ে সংযোগ স্থাপন সহজ হবে। সেদিক থেকে সেন্টমার্টিন অনেক গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি যদি যুক্তরাষ্ট্র নিতে পারে তবে তারা এখান থেকে চীন ও ভারত নিয়ন্ত্রণসহ এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে। আবার চীন নিতে পারলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে। এ কারণেই যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ নিতে চায়।
তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বজায় রাখতে রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। মিয়ানমারের আরসা অস্ত্র কোথা থেকে পায়? খোঁজ নিলে দেখবেন যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র দেয়। আর সেন্টমার্টিন যদি যুক্তরাষ্ট্র একবার নিতে পারে তবে আজীবনের জন্য তাদের কাছে জিম্মি হয়ে থাকবে বাংলাদেশ।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।