ঈদে ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মাঝে কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কমলেও ফের বাড়ছে কালো মেঘের আনাগোনা। আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বাড়বে।
ফলে ঈদের দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। তবে অন্যান্য স্থানে রোদ-বৃষ্টির খেলা থাকবে। বর্ষণও হবে কম।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদের দিন ও তার পরে সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হবে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে মাঝারি ধরনের একটানা বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত হবে না। ঢাকাসহ মধ্যাঞ্চলে যখন বৃষ্টি হবে না, তখনও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। অন্যান্য স্থানে রোদের দেখাই বেশি মিলবে। আবহাওয়ার এ অবস্থা আগামী ২ জুলাই পর্যন্ত বজায় থাকবে। এরপর ফের তাপমাত্রা বাড়বে।
ওমর ফারুক বলেন, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)