ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৬ জুন, ২০২৩ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত। দেশটির হামলায় পাকিস্তানে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এমনকি পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে পাক সেনাবাহিনী।
গতকাল রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত হিমালয় অঞ্চল কাশ্মিরে ভারতীয় বাহিনীর হামলায় দুই বেসামরিক লোক নিহত হয়েছেন বলে শনিবার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ২০২১ সালে যুদ্ধবিরতির পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে এই ধরনের সংঘর্ষ এবারই প্রথম।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সীমান্তের লাইন অব কন্ট্রোলের (এলওসি) সাতওয়াল সেক্টরে রাখালদের একটি দলের ওপর হামলা করা হয়েছে। এতে ওই দুই জন নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা হামলা করার অধিকার রাখে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারতীয় সেনাবাহিনী সাতওয়াল সেক্টরে নিরীহ কাশ্মিরি রাখালদের একটি দলের ওপর নির্বিচারে গুলি চালায়। ’
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতি বলছে, ভারতীয় বাহিনীর এই হত্যাকা- এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
বার্তাসংস্থাটি বলছে, ২০২১ সালে কাশ্মির উপত্যকায় বিতর্কিত সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান। যদিও এই ধরনের ঘটনা এই দুই দেশের ইতিহাসে বেশ নজিরবিহীন।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দু’টি দেশ বিতর্কিত কাশ্মিরের পুরোটাই দাবি করলেও উভয়েই এর কিছু অংশ শাসন করে থাকে। তারা এই হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দু’টিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)