যে কারণে বিশ্বের ধনীদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে এই দুবাই নগরী। ২০২৫ সালে বৈশ্বিক সম্পদের রেকর্ড ১৫.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে ধনীদের কেন্দ্র হিসেবে দুবাইয়ের নামই সবচেয়ে বেশি উঠে এসেছে।
সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস-এর সদ্য প্রকাশিত বিলিয়নেয়ার অ্যামবিশন্স রিপোর্ট ২০২৫ থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা, ব্যবসার সুযোগ, কর সুবিধা এবং উন্নত জীবনমান- এই চার কারণে ধনীরা আগের যেকোনও সময়ের চেয়ে বেশি হারে দেশ বদল করছেন। বর্তমানে বিশ্বের ৩৬ ভাগ ধনী কমপক্ষে একবার নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে স্থায়ী হয়েছেন। এই তালিকায় শীর্ষ গন্তব্য দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়র্ক।
প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাত বিশেষত দুবাই এখন পাকিস্তান, ভারত, ইউরোপ এবং সমগ্র এশিয়া থেকে উচ্চ-সম্পদশীল ব্যক্তিদের টেনে আনছে। করমুক্ত ব্যবস্থা, স্থিতিশীল সরকার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক মানের জীবনযাপন- এগুলো দুবাইকে কোটি-কোটি ডলারের মালিকদের জন্য ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়ের জায়গায় পরিণত করেছে।
২০২৫ সালে ধনী পরিবারগুলো তাদের উত্তরাধিকারীদের কাছে ২৯৭.৮ বিলিয়ন ডলার হস্তান্তর করেছে- যা ইতিহাসে সর্বোচ্চ। অনেক তরুণ উত্তরাধিকারী তাদের নতুন জীবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে আমিরাতকে বেছে নিচ্ছেন। এ বছর নিজস্ব চেষ্টায় বিলিয়নেয়াররা বৈশ্বিক সম্পদে আরও ৩৮৬.৫ বিলিয়ন ডলার যোগ করেছেন। যুক্তরাষ্ট্র, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য- বিশেষ করে আমিরাত ও সৌদি আরব এই বৃদ্ধির প্রধান ক্ষেত্র।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ধনী পরিবারগুলো পরবর্তী প্রজন্মের কাছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার স্থানান্তর করবে। এই বিপুল সম্পদ স্থানান্তর ধনীদের আরও বেশি করে দুবাই ও অন্যান্য আর্থিক নিরাপদ অঞ্চলের দিকে আকৃষ্ট করবে। সূত্র: রয়টার্স, ইউবিএস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












