যে কারণে নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি এখন ১২৩ টাকা ৫০ পয়সা দামে বিক্রি হলেও খুচরা বাজারে চিনির দাম ১৩২ টাকার কাছাকাছি। আর মিল থেকে চিনির যোগান কমে যাওয়ায় আসন্ন কোরবানির ঈদে চিনির দাম আরও বাড়ার শঙ্কায় পাইকারি ব্যবসায়ীরা।
এদিকে বৃহত্তর চট্টগ্রামের চিনির ব্যবসা পুরোপুরি খাতুনগঞ্জ কেন্দ্রীক হলেও; এখানে তেমন কোনো দেখা নেই চিনির। এখানে চিনি হাতবদল হয় ডেলিভারি কিংবা ডিওর মাধ্যমে। আর এতেই জটিলতা সৃষ্টি হয় দাম নির্ধারণে। ব্যবসায়ীরা বলেন, পর্যাপ্ত চিনি আমদানি সত্ত্বেও একমাত্র ডিও জটিলতার কারণে দাম কমছে না।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স আলতাফ অ্যান্ড ব্রাদার্সের মালিক আফতাফ এ গাফ্ফার বলেন, ডলার ও এলসি সংকট এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে দাম বাড়াচ্ছে মিলাররা।
তবে চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে অপরিশোধিত চিনি আমদানি কমে গেলেও বেড়েছে পরিশোধিত চিনি আমদানির পরিমাণ। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৩৬০ মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানি করেছেন মিল মালিকরা। যা গত বছরের এ সময়ের তুলনায় ২৭২ শতাংশ বেশি।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি বলেন, দেশে গত বছরের এই সময়ের তুলনায় ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত পরিশোধিত চিনির আমদানি বেড়েছে ৩ গুণ।
এদিকে চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে চিনির বুকিং রেট কমেছে। গত মাসে প্রতি মণ চিনির বুকিং রেট ৬৮০ মার্কিন ডলার ছিল। যা এখন নেমে এসেছে ৬৫০ ডলারে।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স আর এম এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল হক লিটন বলেন, মিষ্টির দোকানসহ অন্যান্য ক্ষেত্রে চিনির চাহিদা কমেছে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত জোগান ও সরবরাহ রয়েছে।
দেশে বছরে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আমদানি করা চিনি চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়। এর বাইরে ভারত থেকে আমদানি করা চিনি আসে স্থলবন্দরগুলো দিয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)