ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল সিলেট
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল জুমুয়াবার বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।
অবশ্য ভূমিকম্পের পরপরই বিভিন্ন মাধ্যমে যে তথ্য পাওয়া গিয়েছিল সেখানে বলা হয়েছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের শিলংয়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
তবে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ১০টা ৪৬ মিনিট রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে।
ভূমিকম্পের পর ঢাকার অনেক বাসিন্দা ফেসবুকে কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া ভারতেও এ ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইসহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসাম ও মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়েছে।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম হাব নিউজ জানিয়েছে, গতকাল জুমুয়াবার সকালে আসামের গুয়াহাটি এবং মেঘালয়ের শিলংয়ে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, গতকাল জুমুয়াবার সকাল ১০টা ১৬ মিনিটে আসামে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভারতীয় সময় গতকাল জুমুয়াবার সকাল ১০টা ১৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।
এরআগে গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও গতকাল জুমুয়াবার ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)