এবার সড়কপথে ঈদ যাত্রা কঠিন হবে
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গত ঈদুল ফিতরের তুলনায় আসন্ন ঈদুল আজহায় সড়কপথের যাত্রা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবারের ঈদে বৃষ্টি, সড়কের পাশে ফলের বাজার, পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কের পাশে অস্থায়ী পশুর হাট যানবাহন চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে। এতে যানজটও দীর্ঘ হতে পারে।
গত বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে এক বৈঠকে এমন আশঙ্কার কথা জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কারণ বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই গাড়ির গতি কমে যায়। আর গাড়ির গতি কমে গেলেই যানজট তৈরি হয়ে যাবে। আমাদের গলার কাঁটা গাজীপুরের বিআরটি প্রজেক্ট।
সেখানে একটু নজর দিতে হবে যেন যানজট না হয়। এ ছাড়া ঈদের আগে দুর্ঘটনা কম হলেও ঈদের পর ফিরতি যাত্রায় দুর্ঘটনা বেশি হয়। এদিকে নজরদারি বাড়তে হবে।’
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্ট মালিকদের বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগরীর ২১টি স্পষ্ট এবং দেশের অধিকতর যানজট ও গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব জায়গা যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল করতে পারবে না।
সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষ যেমন রাজধানী ছাড়বে, একই সঙ্গে সড়কপথে গরুর ট্রাকও রাজধানীতে প্রবেশ করবে।
ফলে সড়কপথে দ্বিগুণ চাপ থাকবে যানবাহনের।’ তিনি বলেন, আমাদের এক জরিপে দেখা গেছে, মহাসড়কের কাছে পশুর হাট বসে ২১৩টি। এর মধ্যে ৫৫টি হাট বসে সড়কের খুবই কাছে, যেখানে যানজট তৈরি হয়। এ ছাড়া আমরা দেখেছি, সড়কের প্রায় ৭৭টি স্থানে যানজটপ্রবণ এলাকা আছে, যেখানে যানজট হতে পারে। তবে হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, যেন মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।’
ঈদের সময় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা উঠলে সভায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেছে, ঈদের সময় ছাড়া অন্য সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। কিন্তু ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়। বাড়তি ভাড়া আদায় করা হয় না।’
ঈদে ঢাকার লক্কড়ঝক্কড় বাস চলাচল করে মহাসড়কে, যেগুলো সড়কে নষ্ট হয়ে যানজট তৈরি করে। অনেক সময় দুর্ঘটনারও শিকার হয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর বাস নষ্ট হলে পুরো পথটাতেই যানজট লেগে যায়। পরিবহন মালিকদের বলব, আপনারা ঢাকা শহরের ফিটনেসবিহীন গাড়ি হাইওয়েতে চালাতে দেবেন না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












