যুবদলের দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল কর্মী নিহত
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
সিটি মেয়রের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গত সোমবার (২৭ অক্টোবর) রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামে।
পুলিশ জানায়, রাতের গভীরে নগরীর বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবি সংবলিত ব্যানার ছেঁড়া ও সরানো নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় জসিম নামে এক যুবদল কর্মীকে ধরে নিয়ে যায় যুবদল নেতা সিরাজের অনুসারীরা। খবর পেয়ে যুবদল নেতা বাদশার অনুসারীরা তাকে ছাড়াতে গেলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ছাত্রদল কর্মী সাজ্জাদ মারা যান।
নিহত সাজ্জাদের বাবা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই। ’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
সকালে হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি অভিযোগ করে বলেন, এই হত্যাকা-ের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতিতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট। আমরা তাদের দ্রুত গ্রেফতার চাই। ’ এ সময় তিনি পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)