আদেশ জারির পর গণভোট, ৯ মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক:
নানা চড়াই উৎরাইয়ের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরাও।
সুপারিশমালা থেকে জানা যায়, তিন ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদের। প্রথমে অন্তর্র্বতী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। এরপর সেই আদেশ নেয়া হবে গণভোটে।
গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের (৯ মাস) মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে, জুলাই সনদ সয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।