চলন্ত বাসে অগ্নিকা-, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি ইচলাদী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ পিছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বাসের চালক শাহজালাল জানান, যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার দিলে আমি গাড়ি থামাই। তখন দেখি আগুনের কু-লি উঠছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।