যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামাবো : ট্রাম্পের ঘোষণা
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার বিজয় পূর্ব ভাষণে ঘোষণা করেছে, সে নতুন কোনো যুদ্ধ শুরু করবে না, বরং বিদ্যমান যুদ্ধ বন্ধের চেষ্টা করবে। সে বলেছে, আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো।
তার মতে, চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলো।
ফ্লোরিডা পাম বিচে বক্তব্যে ট্রাম্প আরও বলেছে, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে বলে সে আশা করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।