ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তবে ফুটপাতে দোকান বসতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা আর ফুটপাত আলাদা জিনিস। রাস্তায় দোকানপাট বসাতে পারবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। রাস্তা থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মূল সড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।
চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)