যুদ্ধ বন্ধের শর্তে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলো সৌদি আরব
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় বর্বর হামলার মধ্যেই দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিলো সৌদি আরব। যদিও দেশটি শর্ত দিয়েছিলো, গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত জুমুয়াবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে গত বছরের (২০২৪) মাঝামাঝি সময়ে এ চেষ্টা হয়।
ওই সময় আশা করা হয়েছিলো, সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবে। নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় এতে সায়ও দিয়েছিলো এবং মে মাসে সে যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলো। কিন্তু জুলাইয়ের শেষ দিকে সে গাজা যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করে। এতে করে দখলদার ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনাটি শেষ হয়ে যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি-ইসরায়েলের সম্পর্ক গড়ার নতুন প্রচেষ্টা শুরু হয় ২০২৪ সালের ১৮ মে। ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স বিন সালমানের সঙ্গে দেখা করে।
ওই সময়ে দখলদার ইসরায়েলের প্রতি আরব রাষ্ট্রগুলো অনেক বেশি ক্ষুব্ধ ছিলো। তা সত্ত্বেও সুলিভানের সঙ্গে বৈঠকে আসে প্রিন্স সালমান। সে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনের বিষয়টি চূড়ান্ত করার কথাও বলে। তবে শর্ত দেয়, গাজায় যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে প্রতিষ্ঠার পথের নিশ্চয়তা দিতে হবে।
এরপর ১৯ মে সুলিভান সন্ত্রাসী ইসরায়েলে যায় এবং নেতানিয়াহুকে প্রিন্স সালমানের বার্তা পৌঁছে দেয়।
এর পরে ২৭ মে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যার চারদিন পর বাইডেন প্রকাশ্যে ওই যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাবের ঘোষণা দেয়। কিন্তু দখলদার ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি না দেওয়ায় হামাস এতে রাজি হয়নি।
ওই সময় সৌদির সঙ্গে সম্পর্ক না হলেও দখলদার ইসরায়েল তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে নিজের মন্ত্রীকে গোপনে আরব আমিরাতে পাঠিয়েছিলো নেতানিয়াহু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)