ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তারিখ ঘোষণা
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ জুলাই হবে এই সম্মেলন।
গত জুমুয়াবার কূটনীতিকরা নিশ্চিত করেছে, ‘দুই রাষ্ট্র সমাধান মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে; বিস্তারিত শীঘ্রই জানানো হবে।’
গত মাসের ১৭-২০ তারিখের জন্য নির্ধারিত এই সম্মেলনটি, যা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য উচ্চ-স্তরের আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত ছিলো তা গত ১৩ জুন ইরান-ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজিত সম্মেলনটি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো জরুরি ভিত্তিতে এমন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে পরিচালিত করবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক দশক ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাবে।
গত মাসে সম্মেলনটি স্থগিত করার সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছিলো, লজিস্টিক এবং নিরাপত্তার কারণে সম্মেলনটি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এটি ‘যত তাড়াতাতি সম্ভব’ অনুষ্ঠিত হবে বলেও আশ্বাস দেয় সে।
ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সময় একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।