যুদ্ধের ব্যয় সামলাতে অর্থনৈতিক চাপে ইসরায়েল
চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা।
বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯.৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ।
এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদফতর।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯.৪ শতাংশ।
এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬.৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।
গাজায় ইসরাইলি ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে: হামাস
গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পিত স্থল অভিযান নিঃসন্দেহে ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেহরান সফররত হামাসের লেবানন প্রতিনিধি ও অন্যতম পলিটব্যুরো সদস্য ওসামা হামদান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
তিনি বলেন, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় তাদের ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। এখন তাদের সামনে একটি কাজ করাই বাকি রয়েছে, আর তা হচ্ছে রাফাহতে আক্রমণ করা। ওই আক্রমণের ফলাফলও হবে শূন্য।
হামদান বলেন, “রাফাহতে আক্রমণ করার যেকোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধের সম্মুখীন হবে। ইহুদিবাদী শত্রু এক সময় বুঝবে যে, তার পক্ষে বিজয় অর্জন করা সম্ভব নয়।”
হামাস নেতা বলেন, “আমেরিকা এই বিষয়টি উপলব্ধি করেছে বলেই তারা ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছে।”
ওসামা হামদান গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ আখ্যায়িত করে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে একটি বিশাল অভিযান চালিয়েছে অথচ তেল আবিব তা প্রতিহত করার কোনো ব্যবস্থাই নিতে পারেনি। তিনি বলেন, নেতানিয়াহু আগামী চার বছরের মধ্যে ফিলিস্তিনি ইস্যুকে শেষ করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রতিহত করার জন্যই ৭ অক্টোবরের অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।