সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার

নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩৪
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রভাব কাটছে না বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর ৮ মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাজারদর। যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেল পরিবহনে জাহাজভাড়া আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি হয়েছে। এক বছর আগে যেখানে প্রতি ব্যারেল তেল পরিবহনে গড়ে তিন ডলার খরচ হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ ডলারে। অর্থাৎ ব্যারেলপ্রতি পরিবহন ব্যয় বেড়েছে ১৭ ডলার বা প্রায় ৫৬৭ শতাংশ।
জানা গেছে, গত অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন গন্তব্যে তেল পরিবহনে ব্যারেলপ্রতি ২১ থেকে ৩৭ ডলার পর্যন্ত ভাড়া দিতে হয়েছে। তবে গন্তব্য ও ব্যবহৃত ট্যাংকারের ধরনভেদে এ ব্যয়ের তারতম্য রয়েছে। পরিবহন ব্যয়ের সবচেয়ে বেশি চাপ পড়েছে পারস্য উপসাগর থেকে এশিয়াগামী রুটে। এ পথে ব্যারেলপ্রতি ভাড়া ৩৭ ডলারের বেশি। পারস্য উপসাগর থেকে সিঙ্গাপুরে তেল পরিবহনে খরচ হচ্ছে ৩৬ ডলার। একই উৎস থেকে যুক্তরাষ্ট্রে তেল পাঠাতে ব্যারেলপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ২৬ ডলার।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এবং ট্যাংকারে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বাড়ছে। এর পাশাপাশি জাহাজের বীমা খরচেও বড় ধরনের পরিবর্তন এসেছে।
তেলবিষয়ক সংবাদমাধ্যম অয়েলপ্রাইসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় অঞ্চলে তেল পরিবহনকারী জাহাজের বীমা ব্যয় গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে একটি জাহাজের বীমা করতে যেখানে প্রায় দুই লাখ ডলার লাগতো, এখন সেখানে ব্যয় হচ্ছে ২৫ লাখ ডলার। অর্থাৎ জাহাজপ্রতি বীমা খরচ আগের তুলনায় ১২ দশমিক ৫ গুণ বেড়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত রোববার ব্রেন্ট ক্রুডের দাম ছিলো ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়ায় ১০৪ দশমিক ১২ ডলারে। গত এক বছরে ব্রেন্ট ক্রুডের মূল্য বেড়েছে ৭৫ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৭০ দশমিক ৭৪ শতাংশ।
গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে স্যাকস জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন নৌপথে তেল পরিবহনের ভাড়া ব্যারেলপ্রতি ৩৫ ডলারে পৌঁছেছিলো। হরমুজ প্রণালিতে যুদ্ধের ঝুঁকির কারণে প্রতি ব্যারেলে অতিরিক্ত সাত ডলার ব্যয় হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাড়তি খরচ চার ডলার এবং ওমান উপসাগরে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের জন্য ব্যয় হচ্ছে আরও চার ডলার।
হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় পণ্য পরিবহনে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। ফলে ট্যাংকারগুলো দীর্ঘ সময় সমুদ্রে আটকে থাকছে। এতে নতুন চালানের জন্য প্রয়োজনীয় জাহাজের সংকট তৈরি হচ্ছে। ট্যাংকারের সহজলভ্যতা কমে যাওয়ায় তেল পরিশোধনাগারগুলোর (রিফাইনারি) সরবরাহ ব্যয়ও বাড়ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) গত ২১ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে পারস্য উপসাগর থেকে এশিয়ায় অপরিশোধিত তেল পরিবহনের ভাড়া ব্যারেলপ্রতি ৩৭ ডলার ছাড়িয়ে যায়। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই ভাড়া বেড়েছে পাঁচ গুণেরও বেশি।
একই সময়ে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অপরিশোধিত তেল পরিবহনের ভাড়া ব্যারেলপ্রতি ২২ ডলার ছাড়িয়ে যায়। যুদ্ধ শুরুর আগের তুলনায় এ রুটে পরিবহন ব্যয় বেড়েছে চার গুণের বেশি। অন্যদিকে উত্তর সাগর অঞ্চল থেকে তেল পরিবহনের ভাড়া তিন গুণ বেড়ে ব্যারেলপ্রতি ছয় ডলারের বেশি হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৩ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৩ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৩ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৩ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৩ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৩ দিন আগে