রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

যুদ্ধাপরাধ: ১২৪ পলাতককে গ্রেফতারের তাগাদা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, রাত ৯:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:১৯
যুদ্ধাপরাধ: ১২৪ পলাতককে গ্রেফতারের তাগাদা

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছে যুদ্ধাপরাধে অভিযুক্ত ১২৪ আসামি। মানবতাবিরোধী এসব আসামিকে ধরতে সম্প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশের সব ইউনিটের কাছে পলাতক ১২৪ জন আসামির তালিকা পাঠিয়ে তাদের দ্রুত গ্রেফতার করতে বলা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিনিধির সঙ্গে পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মনিটরিং কমিটির ওই বৈঠকে আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকাটি পুলিশের বিশেষ শাখায় পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের জন্য যে কোনও ইউনিট অভিযান চালাতে পারবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স) হায়দার আলী খান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজের অংশ। তবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ গুরুত্ব দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনও ইউনিটই তাদের গ্রেফতার করতে পারবে। এজন্য সব ইউনিটের কাছেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
পলাতক ১২৪ আসামির তালিকা:
তদন্তাধীন মামলার পলাতক আসামিরা হলো- সাতক্ষীরা সদরের কোরবান আলী গাজী, শ্যামনগরের আব্দুল জলিল গাজী, আবুল হোসেন গাজী, সুরত আলী গাজী, আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার এবং নওয়াব আলী গাজী ওরফে নবা।
আর বিচারাধীন মামলার পলাতক আসামিরা হলো- কক্সবাজার মহেশখালীর মৌলভী জশরিয়া সিকদার, জালাল উদ্দিন প্রকাশ ওরফে জালাল আহমদ, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান ওরফে হাবিব মুন্সি, আব্দুর শুকুর, মৌলভী জালাল, আব্দুল আজিজ, মৌলভী রমিজ হাসান, জামালপুরের বেলায়েত ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন ও নাসির উদ্দিন ওরফে আবুল বাশার মুহাম্মদ নাসির উদ্দিন ওরফে কালু, বাগেরহাটের খাঁন আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী, শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল, মনিরুজ্জামান হাওলাদার ও আজাহার আলী শিকদার, ময়মনসিংহের ফজলুল হক ওরফে ফজলু কাজী, শেরপুর নকলার মোখলেছুর রহমান ওরফে তারা, নড়াইলের সুলায়মান ফারুকী ওরফে সোলায়মান মোল্যা, যশোরের খন্দকার শওকত আলী বাবুল, রুহুল কুদ্দুস খাঁন ওরফে কুদ্দুছ খান ওরফে গোলাম কুদ্দুছ, নড়াইলের এম এ আউয়াল ওরফে আব্দুল আউয়াল ম-ল, আব্দুস সাত্তার শিকদার ওরফে সাত্তার ও আব্দুল মজিদ মোল্যা, খুলনার ওমর আলী ফকির, যশোরের আব্দুল ওহাব, মাহতাব, ফছিয়ার রহমান এবং পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা নুরুল আমিন হাওলাদার।
এছাড়াও এ তালিকায় রয়েছে, ময়মনসিংহের ধোবাউড়ার বাসিন্দা মহরম আলী ফকির ও আব্দুর রশিদ, গাইবান্ধা গোবিন্দগঞ্জের মোহাম্মদ শরীফ উদ্দীন ওরফে সরফ উদ্দিন খান ওরফে সাইফ, ময়মনসিংহ ফুলপুরের জাফর আলী, আনোয়ার হোসেন ওরফে বিহারী আনোয়ার, আবু বক্কর সিদ্দিক ওরফে আবু বাক্কার, এবিএম জিয়াউল হক ওরফে বদরু, ঝিনাইদহের আছমত আলী, গোপালগঞ্জের কাশিয়ানির ইনায়েত হোসেন মিয়া ওরফে ইনায়েত মোল্লা ওরফে এনায়েত, নিজামুল হক মিয়া ওরফে নিজামুল হক ওরফে লুৎফর রহমান ওরফে লুথু মোল্যা, নওশের আলী মোল্যা, মোরশেদ ওরফে মোশারফ হোসেন মিয়া, নোয়াখালীর সুধারামের আবুল খায়ের, কোম্পানীগঞ্জের আব্দুল খালেক ও শেখ ফরিদ, সাতক্ষীরা কালিগঞ্জের মানছুরার রহমান ওরফে মুনছুর পাড় ও শেখ আবু বক্কও, লালমনিরহাট হাতীবান্ধার এনামুল হক ওরফে মৌলভী বাহেজ উদ্দিন, জালাল উদ্দিন, নুরুল হক ও আজাহার আলী, ময়মনসিংহের ফুলপুরের সুরুজ্জামান আকন্দ, আব্দুর রশিদ ওরফে বদ্দি ও নুরুল ইসলাম ওরফে নুরু, যশোর বাঘারপাড়ার শামসুর রহমান ওরফে শামসু, আকবর আলী মোল্যা ওরফে এয়াকুব্বর, ফজলুর রহমান বিশ্বাস, ইবাদত মোল্যা, ইয়াকুব আলী ওরফে এয়াকুব্বর, বরগুনার পাথরঘাটার ফজলুল হক খান ওরফে ফজলুর রহমান ওরফে ফজলু খলিফা, ইউসুফ আলী ওরফে ইউসুফ মুন্সী, রাজ্জাক ওরফে আব্দুর রাজ্জাক, তালতলীর হযরত আলী, যশোরের আবুল হোসেন মোল্যা, একেএম সিরাজুল ইসলাম, শামছুল হুদা ওরফে লুলু, ময়মনসিংহের শেখ আবুল হাসেম, হাসিম উদ্দিন ওরফে আবুল হাসেম, কুতুব উদ্দিন ওরফে কুতুব উদ্দিন আনছারী ও ছলিমুদ্দিন, বরগুণা পাথরঘাটার আব্দুল মান্নান হাওলাদার এবং সুলতান আহমদ।
দ-প্রাপ্ত পলাতক আসামিরা হলো- পিরোজপুর মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহম্মেদ ওরফে নাছির ওরফে ক্যাপ্টেন এটিএম নাছির (মত্যুদ-প্রাপ্ত), আযহারুল ইসলাম (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), জামালপুরের আশরাফ হোসেন (মৃত্যুদ-প্রাপ্ত), অধ্যাপক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), জামালপুরের আব্দুল বারী (মৃত্যুদ-প্রাপ্ত), হারুন (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), আবুল হাশেম (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), যশোর কেশবপুরের ইব্রাহীম হোসেন ওরফে ঘুঙ্গুর ইব্রাহীম (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), আব্দুল আজিজ সরদার (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), আব্দুল খালেক মোড়ল (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), শরীয়তপুরের ইদ্রিস আলী সরদার (মৃত্যুদ-প্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা তবে ঢাকার খিলক্ষেতে বসবাসরত সৈয়দ হুসাইন (মৃত্যুদ-প্রাপ্ত), গাইবান্ধার আবু ছালেহ মুহা. আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়া মারা আজিজ (মৃত্যুদ-প্রাপ্ত), রুহুল আমিন ওরফে মঞ্জু (মৃত্যুদ-প্রাপ্ত), দিনাজপুরের আব্দুর রহিম মিয়া (মৃত্যুদ-প্রাপ্ত), মৌলভীবাজারের রাজাকার কমান্ডার নেছার আলী (মৃত্যুদ-প্রাপ্ত), মোবারক মিয়া (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), সাভারের আবুল কালাম ওরফে একেএম মনসুর (মৃত্যুদ-প্রাপ্ত), মৌলভীবাজারের আব্দুন নুর তালুকদা র ওরফে লাল মিয়া (মৃত্যুদ-প্রাপ্ত), হবিগঞ্জের লিয়াকত আলী (মৃত্যুদ-প্রাপ্ত), নেত্রকোনার কবির খান (মৃত্যুদ-প্রাপ্ত), নেত্রকোনার হেদায়েত উল্লাহ ওরফে হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (মৃত্যুদ-প্রাপ্ত), গাইবান্ধার মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (মৃত্যুদ-প্রাপ্ত), ময়মনসিংহের আব্দুর রাজ্জাক ম-ল (আমৃত্যু কারাদ-প্রাপ্ত), গাজীপুরের আলীম উদ্দিন খান (২০ বছরের কারাদ-প্রাপ্ত) বগুড়ার আব্দুল মমিন তালুকদার ওরফে খোকা (মৃত্যুদ-প্রাপ্ত), সাতক্ষীরার খান রোকনুজ্জামান (মৃত্যুদ-প্রাপ্ত), মৌলভীবাজারের রাজাকার আব্দুল মতিন (মৃত্যুদ-প্রাপ্ত), খুলনার নজরুল ইসলাম (মৃত্যুদ-প্রাপ্ত), ময়মনসিংহের সাইদুর রহমান রতন (মৃত্যুদ-প্রাপ্ত), শামছুল হক (মৃত্যুদ-প্রাপ্ত) নুরুল হক ফকির (মৃত্যুদ-প্রাপ্ত)।
পলাতক আসামিদের মধ্যে যারা বিদেশে রয়েছে- ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার (মৃত্যুদ-প্রাপ্ত) বর্তমানে পাকিস্তানে, গোপালগঞ্জের আশ্রাফুজ্জামান খান (মৃত্যুদ-প্রাপ্ত) বর্তমানে আমেরিকায়, ফেনীর চৌধুরী মঈন উদ্দিন (মৃত্যুদ-প্রাপ্ত) বর্তমানে যুক্তরাজ্যে এবং ফরিদপুরের জাহিদ হোসেন খোকন ওরফে এমএ জাহিদ হোসেন ওরফে খোকন (মৃত্যুদ-প্রাপ্ত) বর্তমানে সুইডেনে অবস্থান করছে বলে জানা গেছে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে