শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ দাবি
শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণসহ হয়রানি, নিপীড়ন, ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বিপ্লবী শ্রমিক সংহতি নামের একটি সংগঠন। গতকাল জুমুয়াবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, একজন শ্রমিককে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হয়। বর্তমানে বাজার মূল্যে এই টাকায় কিছুই হয় না। নিম্ন পর্যায়ে একটা বাসা ভাড়াও ৫ হাজার টাকা। শ্রমিকদের খাওয়া দাওয়া, সংসার খরচ, ছেলে-মেয়েদের পড়ালেখা কিভাবে এই টাকায় চলে একটু ভাবুন। শ্রমিকদের ঘামের ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না। বেতন বৃদ্ধির কথা বলতে চাইলে তাদের ওপর চলে নিপীড়ন, অত্যাচার, চাকরি চলে যাওয়ার হুমকি। যখনই শ্রমিকরা কোনো আন্দোলনে অংশ নেয় তখনই তাদের বাধা সৃষ্টি করে ইন্ডাস্ট্রি বন্ধ করার হুমকি দেয়। শ্রমিকদের প্রতি সরকারের কোনো দায় দায়িত্ব নেই। শ্রমিকেরা আন্দোলন যেন না করতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। দেশের চরম অবস্থায় মাঠে আছি আমরা। শ্রমিকদের আন্দোলন করেও দাবি পূরণ হচ্ছে না। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। শ্রমিকদের আন্দোলন করে তাদের অধিকার আদায় করতে হবে। শ্রমিকদের জন্য শ্রম অধিদপ্তর নামে কয়েকটি অধিদপ্তর রয়েছে। সেগুলোর কাজ নাম মাত্র।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।