যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এতে সম্মত হয় পরগাছা ইসরায়েলও। কিন্তু পরবর্তীতে তাদের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ পায়, এ যুদ্ধবিরতিতে লেবাননকে যুক্ত করা হয়নি।
যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররা এই যুদ্ধবিরতির আওতায় থাকবে।
যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় সন্ত্রাসী ইসরায়েল।
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর আরবি ভাষার মুখপাত্র ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে, “লেবাননে অভিযান অব্যাহত রয়েছে এবং এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়। আপনাদের নিরাপত্তার স্বার্থে, আমরা আবারও জোরালোভাবে অনুরোধ করছি যে- আপনারা অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে দিয়ে জহরানি নদীর উত্তর দিকে চলে যান।”
এর পাশাপাশি দেশটির রাজধানী বৈরুতের দাহিয়েহ থেকেও সাধারণ মানুষকে সরে যেতে বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এই দাহিয়েহ উপশহরটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
দাহিয়াহতে হামলা চালানো হবে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “ইসরায়েলি সেনারা পুরো দাহিয়াহ এলাকাজুড়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোতে তাদের অভিযান ও হামলা অব্যাহত রেখেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)