যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখলো যুক্তরাষ্ট্র ও ইরান?
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির- কে “প্রিয় ভাই” সম্বোধন করে তাদের অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।
এই বার্তাটি মার্কিন সন্ত্রাসী ড্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে শেয়ার করে, যা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকায় ওয়াশিংটনের সমর্থনের ইঙ্গিত দেয়।
শাহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্সে ঘোষণা দেন, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি ১০ এপ্রিল ইসলামাবাদে চূড়ান্ত আলোচনার জন্য দুই পক্ষকে আমন্ত্রণ জানান, যা “ইসলামাবাদ আলোচনা” নামে পরিচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার আগে ড্রাম্প আসিম মুনিরের সঙ্গে কথা বলে।
একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বিশেষ দূত উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে রাতভর যোগাযোগ চলে যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা কেন সফল হলো?
পাকিস্তান এই মধ্যস্থতায় সফল হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে: ইরানের সঙ্গে সরাসরি সীমান্ত ও দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, ফিলিস্তিন ইস্যুতে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক দেশগুলোর তুলনায় তুলনামূলক নিরপেক্ষ অবস্থান। এ কারণে ইসলামাবাদ উভয় পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
পাকিস্তানের স্বার্থ কেন জড়িত?
পাকিস্তানের জন্য এই যুদ্ধবিরতি শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ও। এর কারণগুলো হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নির্ভরতা, প্রবাসী আয়ের বড় অংশ ওই অঞ্চল থেকে আসে, হরমুজ প্রণালিতে উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












