যুদ্ধবিরতি ইস্যু: গোয়েন্দাপ্রধানের সঙ্গে মতানৈক্য নেতানিয়াহুর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলেছে নেতানিয়াহু এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সন্ত্রাসী ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরও কঠোর করছে।
সন্ত্রাসী ইসরায়েলি চ্যানেল জানায়, যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারে নেতানিয়াহুর নতুন শর্তের প্রতি সমর্থন দিচ্ছে না মোসাদের প্রধান। সে জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি কাঠামো প্রশ্নে নেতানিয়াহু এবং মোসাদ প্রধান একই অবস্থানে নেই।
এদিকে নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করার জন্য নেতানিয়াহুকে কর্মকর্তারা অভিযুক্ত করার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে ব্যাপক প্রয়াস চালালেও কোনও সমঝোতায় আসতে পারছে না। সাম্প্রতিক সময়ে হামাস কিছু ছাড় দিলেও নেতানিয়াহু তার অবস্থান আরও কঠোর করলে অচলাবস্থার সৃষ্টি হয়।
এই প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলে পণবন্দীদের পরিবারগুলোকে নিয়ে গঠিত পারিবারিক ফোরাম এক বিবৃতিতে জানায়, একটি সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা সৃষ্টিকারী এই দায়িত্বহীন আচরণে আমরা আতঙ্কিত ও শোকাহত। এ ধরনের সুযোগ হয়তো আর আসবে না। হয়তো একসময় তাদের শুভবুদ্ধির উদয় হবে, একসাথে কাজও করবে। কিন্তু তখন কেউ আর ফিরে আসবে না।
বিবৃতিতে বলা হয়, “প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনন্তকাল মনে হচ্ছে, তাদের জন্য প্রতিটি সেকেন্ড নরকের মতো। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি: আমরা চুক্তিকে সমর্থন করি। এখন আপনার পালা, আপনি যে চুক্তির কথা বলেছেন, সেটি কার্যকর করার।”
আলোচনার সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, হামাসের সদস্যদের উত্তর গাজায় ফেরার শর্তটি নাকচ করে দিয়েছে নেতানিয়াহু। এর ফলে কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থবির হয়ে রয়েছে। এমনটা চলতে থাকলে পণবন্দীরা হয়তো কখনই বাড়ি ফিরতে পারবে না।
ওয়ালা নিউজ সাইট জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে আলোচক দলের সাথে বৈঠকের সময় নতুন শর্তের কথা জানায় নেতানিয়াহু। এ সময় আলোচকরা নেতানিয়াহুকে বলেছে, তারা নতুন শর্তের বিপক্ষে। আর এটা অবাস্তবও।
এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছে, ২৭ মে থেকে ইসরায়েল যে প্রস্তাব দিয়ে আসছে, তাতে এই দাবিটি ছিল না। নেতানিয়াহু কেন এখন এই দাবি তুলছে, তা স্পষ্ট নয়।
আরেকটি সূত্র জানায়, নেতানিয়াহু এখন একাই আলোচনা চালাচ্ছে। ইসরায়েলি সন্ত্রাসী কর্মকর্তারা বিশ্বাস করে যে নেতানিয়াহু এখন চুক্তি বিলম্বিত করার চেষ্টা করছে। কারণ, চুক্তি হলে সে জোট সরকারের অংশীদারদের হারাবে। কট্টর ডানপন্থীরা বলছে, চুক্তি হলে তারা জোট থেকে সরে যাবে। আর সেক্ষেত্রে সরকারের পতন ঘটবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।