নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ক্ষুধা মেটানোর মতো খাবার আছে, কিন্তু তা কতটা নিরাপদ- সেই প্রশ্নই এখন বাংলাদেশের সব জায়গায়। চাল থেকে মাছ, ভোজ্যতেল থেকে দুধ, এমনকি রাস্তার খাবার ও রেস্তোরাঁর সালাদেও ক্ষতিকর রাসায়নিক, ভারী ধাতু, মাইক্রোপ্লাস্টিক ও রোগ সৃষ্টিকারী জীবাণুর উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, অনিরাপদ খাদ্য তাৎক্ষণিকভাবে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়ার মতো রোগ সৃষ্টি করতে পারে; দীর্ঘ মেয়াদে কিডনি, স্নায়ুতন্ত্রসহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। অথচ সীমিত জনবল, দুর্বল তদারকি ও অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নেওয়ার ঘাটতিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে বছরে প্রায় ৩৫ থেকে ৪২ হাজার মানুষের মৃত্যু হয় বলে দাবি করা হচ্ছে। এ হিসেবে প্রতিদিন গড়ে ১১৫ জনের প্রাণহানি ঘটে।
খাদ্য মন্ত্রণালয়ের এক সেমিনারে বলা হয়েছিল, দেশের প্রায় পাঁচ শতাংশ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হন। নিরাপদ খাদ্যের ঘাটতি শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, বিদেশে খাদ্য রপ্তানির ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করছে।
সম্প্রতি জাতীয় খাদ্যনিরাপত্তা গবেষণাগারের এক গবেষণায় পরীক্ষিত ২৩২টি চালের নমুনার মধ্যে ১৩১টিতে ক্রোমিয়াম, ১৩০টিতে ক্যাডমিয়াম ও সিসা এবং ৮৩টিতে আর্সেনিক পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এসব ভারী ধাতু দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতিসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
২০১৮ সালে প্রকাশিত গবেষণায় বাংলাদেশের গ্রামীণ এলাকার গর্ভবতী নারীদের রক্তে সিসার উপস্থিতি পাওয়া যায়। একই বছরে ঢাকার ৫০০ শিশুর ওপর পরিচালিত আরেক গবেষণায় ৯৮ শতাংশ শিশুর রক্তে সিসা শনাক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। সিসাসহ বিভিন্ন ভারী ধাতুর সংস্পর্শ শিশুদের স্নায়বিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।
এসব ভারী ধাতু খাবার বা পানির মাধ্যমে শরীরে যাওয়ার ফলে মানুষের পরিপাকতন্ত্র, নিউরোলজিক্যাল সমস্যা থেকে শুরু করে ক্যান্সারও হতে পারে। গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুসারে, ২০২০ সালে বাংলাদেশে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ জন নতুন ক্যানসারে আক্রান্ত এবং ১ লাখ ৮ হাজার ৯৯০ জন ক্যানসারজনিত মৃত্যু ঘটেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












