আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত বছরের চেয়ে এবার অর্ধেকেরও কম দামে বাজারে পাঞ্জাবের আলুর বীজ বিকোচ্ছে। তাতেও আলু বসাতে চাষিদের আগ্রহে কার্যত ভাটা। উদ্বেগের সঙ্গে এমনটাই দাবি আলু ব্যবসায়ীদের। আলু থেকে কিছুটা নজর ঘুরিয়ে চাষিরা সর্ষে চাষের দিকেই বেশি ঝুঁকতে শুরু করেছেন। তাদের বক্তব্য, হিমঘরে এখনও প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বর মাসেও হিমঘরজাত আলু খালি হওয়ার সম্ভাবনা নেই। অথচ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাজার নতুন আলুর আমদানি হতে শুরু করবে। এই পরিস্থিতিতে আগাম আলু চাষে লাভের মুখ দেখাা সম্ভব নয়। চাষিদের দাবি, স্বল্প দামে পাঞ্জাবের বীজ মিললেও রাসায়নিক সারের দাম প্রচুর। মজুরি খরচাও বেড়েছে। পাঞ্জাব থেকে প্রতিদিন যে হারে আলু বীজ ঢুকছে সেই তূলনায় বিক্রি কম হওয়ায় পার্শ্ববর্তী জেলাগুলিতে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়েই বীজ পাঠাতে শুরু করেছেন।
মুর্শিদাবাদ জেলায় বড়ঞা, কান্দি, বহরমপুর, বেলডাঙা ও ডোমকল মিলিয়ে মোট আটটি হিমঘর রয়েছে। গত বছর আলুর উচ্চ ফলন হয়েছিল। ফলে কোনো হিমঘরই খালি ছিল না। রাজ্যের আলু ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী গত বছর মুর্শিদাবাদে ১২ লক্ষ ২ হাজার প্যাকেট (৫০ কেজি হিসাবে) আলু হিমঘরে ঢুকেছিল। গত ৪ অক্টোবর ব্যবসায়ী সমিতিদের দেওয়া হিসাব অনুযায়ী হিমঘর থেকে ৫ লক্ষ ৯১ হাজার ৬০০ প্যাকেট আলু বেরিয়েছে। মজুত আলুর মাত্র ৪৯.২১ শতাংশ। পুজোয় হিমঘর বন্ধ ছিল। এর মধ্যে আরও ৭ শতাংশ আলু বের হলেও এখনও ৪২ শতাংশের বেশি আলু হিমঘরে মজুত রয়েছে। এখনই আলুর দাম তলানিতে এসে ঠেকেছে।
চাষি ও ব্যবসায়ীদের দাবি, আলুর বন্ড কেনার লোক নেই। গোপালনগরের আলু চাষি দেবব্রত ঘোষ বলেন, হিমঘরে মজুত আলু কীভাবে বিক্রি করব তার দিশা পাচ্ছি না। স্টোরের আলু বীজ হিসাবে ব্যবহার করে চাষ করছি। অর্ধেক জমিতে সর্ষে চাষ করছি।
এক আলু বীজের ব্যবসায়ী জানায়, গত বছর এই সময়ে পাঞ্জাবের আলুর বীজ ১ হাজার ৪০০ টাকা হিসাবে বিক্রি হয়েছে। এবার সেই বীজ ৬৫০ টাকায় কেনার আগ্রহ হারিয়েছে। বেশিরভাগ চাষি সর্ষে চাষে ঝুঁকছেন।
আলু চাষি রিপন সরকার বলেন, ৫০ কেজি রাসায়নিক সারের দাম সর্বনিম্ন আড়াই হাজার টাকা। বিঘা প্রতি আলু বসাতে খরচ ৩০ হাজার টাকা পেরিয়ে যাচ্ছে। কোনোভাবেই লাভের মুখ দেখা যাচ্ছে না। কম খরচায় সর্ষে চাষ করে অনেক বেশি লাভ হবে। গত বছর সর্ষে চাষে ভাল লাভ হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষিখাতেও খেলাপী ঋণের চাপ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারিতেও বদলায়নি রেল
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, লাশ ও রোগী নিতে বিড়ম্বনা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ফরম্যাটে আবার সক্রিয় আলবাদর বাহিনী -শাহ আলম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইনে রেলের টিকিট কিনে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












