খাদ্যপণ্যের দামে আগুন:
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মেরাদিয়া বাজারে বাজার করতে এসেছেন আবিদুর রহমান নামের এক অভিভাবক। মাছের বাজারে এসে এ-পাশ ও-পাশ ঘুরছেন আর মাছ দেখছেন।
তিনি বলেন, ‘ছোট মাছ কেনার চেষ্টা করছি। কিন্তু দামে মিলছে না। টেংরা মাছ ৭৫০ টাকা কেজি চায়। ৭২০ হলে দেবে বলছে। মলা মাছ প্রায় ৫০০ টাকা কেজি চাচ্ছে। ছোট পুঁটি মাছ, সেটিও ৩০০ টাকার ওপরে চায়। আসলে কোনটা কিনবো ভেবে পাচ্ছি না।’
তিনি বলেন, ‘যেভাবে দাম বাড়ছে বা মাছের এখন যা দাম চায়, তাতে কী মাছ খাবো আগে চিন্তা করতে হয়। ছেলে-মেয়ে রুই, পাঙাস কিংবা তেলাপিয়া আর কত খাবে? আমাদের মতো নিম্নবিত্ত পরিবার একটু ভালো খেতে গেলে আগে-পিছে অনেক ভাবতে হচ্ছে। একদিন ছেলে-মেয়েকে পোলাও রোস্ট খাওয়ালে, এক মাস আর এটা খাওয়ার চিন্তা করতে পারি না।’
তিনি বলেন, তার যা আয় তাতে আমরা বাড়ি ভাড়া, ছেলে মেয়ের পড়াশুনা, খাওয়া, ডাক্তার ঠিক মতো দেখাতে পারি না। আবার গ্রামের বাড়িতেও স্বজনদের দেখতে হয়। আর এতে করে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে আমাদের মতো পরিবারগুেেলার নীরব কান্না দেখার মত কেউ নেই। বাজারের নিত্যপণেরে ঊর্ধ্বগতির সঙ্গে আমরা আর পেরে উঠছি না। ছেলে মেয়ের ইচ্ছে যখন পূরণ করতে পারি না, তখন নীরবে তো কান্নাই করতেই হয়।
আরেকজন ক্রেতা বলেন, ‘সবচেয়ে কষ্টে আছে আমাদের মতো পরিবারগুলো। যাদের মাসিক আয় ৪০ হাজারের মতো তারা আছেন উভয় সংকটে। তারা না পারে খারাপ জায়গা থাকতে, না পারে খারাপভাবে চলতে। এরাই এখন ঢাকা শহরে বুকচাপা কান্নায় রয়েছেন। আর যারা দরিদ্র তারা যে ভালো আছেন এমনটাও নয়। তারা একটা পরিবেশে থাকেন। তারাও যে দুবেলা ভালো খাচ্ছেন ভালো পরছেন এমনটা না। সবমিলিয়ে মানুষ যে ভালো আছেন এমনটা বলা যাবে না।’
বাজারে আসা ক্রেতারা বলছেন, বর্তমানে পণেরে যা মূল্য, তাতে জীবন চালানোই দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে অটোচালক, রিকশাচালক, শ্রমিকদের জীবন আরও কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, বিক্ষোভে পুলিশ হেফাজতে কৃপেশ রায়
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবাকে পিটিয়ে হত্যা করে পলাতক কুলাঙ্গার ছেলে
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক-জনতা-অগ্রণী ব্যাংকের এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুরিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে হত্যা, মাদকসেবী রিজন গ্রেপ্তার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৩০টি মামলা, রেকর্ডসংখ্যক ডাম্পিং ও রেকার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যে বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর, আরও দুর্যোগের শঙ্কা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪০
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












