যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে প্রাণহানি বাড়ছে, বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সাবি’ ১৩৯১ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ে অন্তত চারজন নিহত হয়েছে। ঝড়ের কারণে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিহীন রয়েছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। ওই অঞ্চলের রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ঝড়ের সময় গাড়ি পানিতে ডুবে যাওয়ায় দক্ষিণ ক্যারোলিনায় এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার ওই এলাকায় ছয় ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। পেনসিলভানিয়ায়ও গাড়ি ডুবে একজনের প্রাণহানি ঘটেছে।
এছাড়া ঝড়ে গাছ ভেঙে পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
তুমুল এই ঝড়ে ২৪ ঘণ্টার ব্যবধানে বেশিরভাগ অঞ্চল পানির নিচে চলে যায়। গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর নিউজার্সিতে মেয়র নদীর আশেপাশের এলাকায় সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক জারি করেছে এবং বাসিন্দাদের মধ্যরাতের আগে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, নদী ফুলে উঠে লিটল ফলসে বড় ধরনের আঘাত হানবে।
ঝড়ের জেরে এদিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে ফ্লাইট চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বোস্টন ও নিউইয়র্কের বিমানবন্দরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লাইট ওয়্যার অনুসারে, ভারী বাতাস এবং বৃষ্টি এদিন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)