যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে ফেঁসে যাবে ১৬ লাখ ভারতীয়
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মূলভূখ-ে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ফেঁসে যেতে পারে দেশটিতে বসবাসকারী ৩৪ শতাংশ ভারতীয়। প্রবাসী বাবা-মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই তাদের নবজাতক মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান রয়েছে আমেরিকায়।
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে দেড়শ’ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বহাল এ বিধান। তবে এই শতবর্ষী বিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বারবার বলছে নবনির্বাচিত (প্রেসিডেন্ট-ইলেক্ট) প্রেসিডেন্ট। আর তার এই জোর তৎপরতা উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত এক-তৃতীয়াংশ ভারতীয়দের।
২০২২ সালে মার্কিন আদমশুমারি অনুযায়ী, দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করছে। এর মধ্যে ৩৪ শতাংশ, অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে। ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করে, তাহলে এই ১৬ লাখ ভারতীয়-আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, “যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছে সে ওই রাজ্যের নাগরিক হবে।”
তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই আইন ‘হাস্যকর’। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে কথা বলেছিলো সে। যদিও শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেনি ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সাফ জানিয়ে দিয়েছে, ২০ জানুয়ারি শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ দেবে তার মধ্যে এটিও থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ৮৫ ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় মার্কিন আকাশ প্রতিরক্ষা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় বিশ্বের বহু দেশে ভূমিকম্পের আঘাত
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসপাতাল থেকে সোনমের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত স্থগিতের ঘোষণা ইরানের
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি দখলদাররা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলি সন্ত্রাসীকে গ্রেপ্তারের হুমকি মামদানির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ভয়াবহ দাবানল-বন্যার কবলে যুক্তরাষ্ট্র
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)