ওয়াকফ: মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা খ্রিস্টান নেতাদের
আল ইহসান ডেস্ক:
ভারতে ওয়াকফ সংশোধনী বিলের প্রশ্নে মুসলিমদের পাশে খ্রিস্টানদের দাঁড়ানো উচিত বলে মন্তব্য করলো খ্রিস্টান পার্লামেন্ট সদস্যরা। ভারতের রাজধানীতে অনুষ্ঠিত ক্যাথলিক বিশপদের এক সম্মেলনে খ্রিস্টান এমপিরা বলেছে, এ ক্ষেত্রে খ্রিস্টানদের নীতিগতভাবে এই অবস্থান নেয়া উচিত। কারণ, এই বিল সংবিধানে বর্ণিত সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনছে।
তৃণমূলের রাজ্যসভার দলনেতাসহ অনেকেই বৈঠকে অংশ নিয়েছিলো এই সম্মেলনে। ভারতের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানও পরে বৈঠকে যোগ দেয়।
সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষত খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ, হুমকি এবং খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’-এর (এফসিআরএ) অপব্যবহার, নিজেদের অধিকারের সুরক্ষায় খ্রিস্টান এমপিদের ভূমিকা কি হবে, তাই ঠিক করাই ছিল এই আলোচনার লক্ষ্য। সূত্রের খবর, একাধিক বিরোধী এমপি ওয়াকফ সংশোধনী বিলের কিছু সুপারিশের প্রতি তীব্র আপত্তি জানিয়েছে। যা এখন যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন।
বৈঠকে উপস্থিত কেরলের এক এমপি সংবাদ সংস্থাকে জানিয়েছে, লোকসভা এবং দশ রাজ্যের বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের (খ্রিস্টানদের) আসন বাতিল করার বিষয়টিও বৈঠকে ওঠে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু খ্রিস্টান প্রতিষ্ঠানকে নিশানা করে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ) লাইসেন্স বাতিল করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।