জনপ্রিয়তায় ধস:
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি নাগরিক মনে করছে ট্রাম্প ইতিহাসে ‘খারাপ’ বা ‘গড়ের নিচের’ প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হবে। এই ফলাফল এসেছে এমন সময়ে, যখন ট্রাম্পের জনপ্রিয়তা সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড-নিম্ন পর্যায়ে নেমেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউগভ এই জরিপ পরিচালনা করেছে।
২৬,৬৪৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মধ্যে ৪০ শতাংশ মনে করছে ট্রাম্প ইতিহাসে ‘খারাপ’ প্রেসিডেন্ট হিসেবে থাকবে, আর ৮ শতাংশ মনে করছে সে ‘গড়ের নিচের’ হিসেবে স্মরণীয় হবে।
জরিপের ফলাফলে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড-নিম্নে নেমেছে। নিউইয়র্ক টাইমসের জরিপ সংকলন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ মানুষ ট্রাম্পকে সমালোচনা করছে, আর মাত্র ৪১ শতাংশ সমর্থন করছে।
রাজনৈতিক দলের ভিত্তিতে পার্থক্য স্পষ্ট। ৭৩ শতাংশ ডেমোক্র্যাটদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আর ৬ শতাংশ রিপাবলিকানদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে।
৫৩ শতাংশ ভোটারদের মধ্যে প্রায় ৪৩ শতাংশ নিরপেক্ষ ভোটারদের কাছেই ট্রাম্প অপছন্দনীয়। বয়সভিত্তিক পার্থক্যও লক্ষণীয়। ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ৩১ শতাংশ, ৩০-৪৪ বছর বয়সীদের মধ্যে ৩৯ শতাংশ, ৪৫-৬৪ বছর বয়সীদের মধ্যে ৪৪ শতাংশ এবং ৬৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে ৪৪ শতাংশ মানুষের নিকট ট্রাম্প ইতিহাসে এক অভিশাপের নাম।
জাতিভিত্তিক পার্থক্যও রয়েছে। ৬০ শতাংশ সাদা নাগরিকদের মধ্যে ৩৯ শতাংশ ট্রাম্পকে ‘খারাপ’ মনে করছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ৪৬ শতাংশ মনে করছে ট্রাম্প ‘খারাপ’।
সেপ্টেম্বর মাস থেকে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। ইউগভ, গ্যালাপ, আইপসোস, আর.এম.জি. রিসার্চ, কুইনিপিয়াকসহ বিভিন্ন জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকদের বেশিরভাগই তার প্রশাসন পরিচালনা পছন্দ করছে না। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












