‘যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভয়ংকর ক্ষতিকর’
মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৫ বছর আগে এই নিষেধাজ্ঞা জারির সময় তিনি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান। উইকিলিকসের ফাঁস করা দলিলে এ তথ্য বেরিয়ে এসেছে।
তারেক রহমানকে ভয়ংকর রাজনীতিক এবং দুর্নীতি ও চুরির মানসিকতাসম্পন্ন সরকারের প্রতীক হিসেবে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র। তাকে বাংলাদেশে মার্কিন স্বার্থের প্রতি হুমকি হিসেবেও দেখেছিল ঢাকার মার্কিন দূতাবাস। ২০০৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় তারেক রহমানকে এভাবেই বর্ণনা করা হয়েছে।
বার্তায় তারেকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। ২০১১ সালের ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন নথি থেকে পাওয়া যায় এমন তথ্য।
মরিয়ার্টির পাঠানো তারবার্তায় বলা হয়, মার্কিন দূতাবাস মনে করে, রাজনৈতিক দুর্নীতির অভিযোগে কুখ্যাতি পাওয়া তারেক যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ভয়ংকর ব্যক্তি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রার ক্ষতিসাধন করতে পারেন তিনি।
ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তায় রাষ্ট্রদূত মরিয়ার্টি তারেক রহমানের বড় বড় দুর্নীতির কিছু উদাহরণ তুলে ধরে। একই সঙ্গে তারেক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হলে যুক্তরাষ্ট্রের জন্য এর বিরূপ প্রভাব কী হতে পারে, সেটা তুলে ধরেও নিজের উদ্বেগের কথা জানিয়েছিলো।
মরিয়ার্টি সুপারিশ করে, তারেক রহমানকে প্রেসিডেন্সিয়াল ঘোষণা ৭৭৫০-এর বিষয়বস্তু করা হোক। এই ধারাবলে উল্লিখিত কারণে যুক্তরাষ্ট্রে যে কারো প্রবেশ নিষিদ্ধ করা যায়।
তারেক রহমানকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুষ্ট এবং ভয়ংকর পুত্র অভিহিত করে মার্কিন রাষ্ট্রদূত লেখে, ২০০৭ সালে দুর্নীতিবিরোধী অভিযানে তারেক গ্রেফতার হন। এর পরের বছর ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।
২০০৫ সালের ১১ মে ঢাকার মার্কিন দূতাবাস থেকে হ্যারি কে টমাস ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় উল্লেখ করে, হাওয়া ভবন থেকে ছায়া সরকার চালাতেন তারেক রহমান। এই বার্তাটিও ২০১১ সালের ৩০ আগস্ট ফাঁস করে উইকিলিকস।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।