যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক উদ্বেগ কমানোর চেষ্টা ইরানের
আল ইহসান ডেস্ক: ইরানের অনেক রাজনীতিবিদ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার সাথে আলোচনা শুরু করার জন্য সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে অনুমোদন পেয়েছেন। অনেকগুলো বিষয়ের মধ্যে প্রাধান্য পাচ্ছে ‘পারমাণবিক উদ্বেগ’ নিয়ে সমঝোতা করা। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির ‘সর্বোচ্চ’ কর্তৃপক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক দেশগুলোতে তেহরানের হস্তক্ষেপের মতো অন্যান্য বিতর্কিত বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অনুমোদন দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা দেশ ইরান। ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশটি চাইছে পশ্চিমাদের সঙ্গে কিছুটা নমনীয় হতে। গত বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে পশ্চিমাদের কাছে এমনই এক সমঝোতা বার্তা দেয়ার চেষ্টা করেছেন ইরানের স্ট্রাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে এ নিয়ে বিষদ আলোচনার প্রস্তাব দিয়েছেন ওই কর্মকর্তা। তবে এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।