বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে ভারতের কী হবে
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঢাকা-ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান সামুদ্রিক ও সামরিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই বিষয়টি নয়াদিল্লির কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্টে ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে এক সম্মেলনের (ডি-৮ জোট) সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইউনূস দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সবক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হন।
বাংলাদেশ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকেই দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল। কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে আসা কার্গোর ফিজিক্যাল ইন্সপেকশন বা সরাসরি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে। এ ছাড়া, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করবে। বিশ্লেষকরা বলছেন, এটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করবে। এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশ ‘আমান-২০২৫’ যৌথ নৌ-মহড়ায় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে।
ভারতীয় বিশ্লেষকরা বলছে, পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে, দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইহুদিবাদীদের পালিয়ে যাওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে : তাইব
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারের প্রতি যে আহ্বান জানালো ইরান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন সামরিক বাহিনীতে অশ্লীল নিপীড়নের শিকার সাড়ে ২০ হাজার সদস্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওজুতে পানির ব্যবহার কমাতে বললো যুক্তরাজ্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












