যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ। দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের উদ্যোগে ঢাকার সাভারের আশুলিয়ায় নিজস্ব কারখানায় এ প্যানেল তৈরি করা হচ্ছে, যা বিশ্ববাজারে প্রবেশ করছে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য হিসেবে। স্বয়ংক্রিয়ভাবে তৈরি এসব সোলার প্যানেল গুণগত মানে বিদেশী আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে এরই মধ্যে বড় ধরনের আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে সোলার প্যানেলবাহী প্রথম কনটেইনারটি ১৯ জুন সরবরাহ করা হয়। এর আগে ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশের রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চার বছর মেয়াদি ক্রয়চুক্তি করে মার্কিন প্রতিষ্ঠান ক্লিন গ্রিড ইনকরপোরেশন।
এর আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিটি মোট ৬৪ দশমিক ৬০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল বাংলাদেশ থেকে আমদানি করবে। এর মধ্যে চলতি বছর ১২ দশমিক ৪০ মেগাওয়াট, ২০২৬ সালে ১৪ দশমিক ৮০ মেগাওয়াট, ২০২৭ সালে ১৭ দশমিক ৮০ মেগাওয়াট এবং ২০২৮ সালে ১৯ দশমিক ৬০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল আমদানি করবে।
রেডিয়েন্ট অ্যালায়েন্সের কারখানায় বছরে ৬০০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫০ ওয়াট পিক থেকে সর্বোচ্চ ৭০০ ওয়াট সক্ষমতার বিভিন্ন সাইজের প্যানেল উৎপাদন হচ্ছে। অন্যদিকে নতুন আরেকটি প্রতিষ্ঠান ২০২৬ সালে রেডিয়েন্ট অ্যালায়েন্সের কাছ থেকে ৩০০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল আমদানির ক্রয়াদেশ দিয়েছে।
রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম বলেন, ‘বাংলাদেশে এ প্রথম কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সোলার প্যানেল রফতানি করছে। এ নিয়ে আমরা দুই বছর ধরে কাজ করছি। যুক্তরাষ্ট্র থেকে যে ক্রয়াদেশ পেয়েছি সেটি পরীক্ষামূলক। পরবর্তী সময়ে তারা আরো বড় আকারে বাংলাদেশ থেকে সোলার প্যানেল আমদানি করবে। ’ যা ক্লিন এনার্জি খাতে দেশের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা আগামীর জন্য মাইলফলক হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)