শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

যুদ্ধের দামামায় আতঙ্কে দেশের ব্যবসায়ীরা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, সকাল ৫:৫৬

আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের দামামা বাজায় বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এরই মধ্যে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো বিশ্ব অর্থনীতিতে। এমন অবস্থায় বাংলাদেশেও তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। আতঙ্কে আছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পরিবহন ব্যয় বাড়বে, যার চাপ পড়বে আমদানি পণ্য ও ভোক্তার ওপর। হরমুজ প্রণালি ব্যবহারে বাধা তৈরি হলে রপ্তানি ব্যয় ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটলে বিদেশি ক্রেতার সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের সঙ্গে ইরান বা দখলদার ইসরায়েলের সরাসরি বাণিজ্য খুব একটা বড় না হলেও, পরোক্ষ প্রভাব হবে অনেক বেশি। কারণ দেশের আমদানি পণ্যের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য হয়ে আসে। এ ছাড়া রেমিট্যান্স, পণ্য পরিবহন ও বৈশ্বিক বাজারে অস্থিরতা-সবকিছু মিলিয়ে এটি অর্থনীতিতে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমই) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, যুদ্ধ কারও জন্যই সুখকর নয়। ব্যবসায়ীদের জন্য তো নয়ই। কারণ যুদ্ধ ব্যবসা খাতকে অস্থিতিশীল করে তোলে। আমরা চাই শিগগরিই এই উত্তেজনার অবসান হোক।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘এটা বাংলাদেশকেও ভোগাবে। কারণ আমাদের আমদানি-রপ্তানি তো পুরো বিশ্বের সঙ্গে। ’
অর্থনীতিবিদদের মতে, যুদ্ধ সরাসরি বাংলাদেশে না এলেও তার পরোক্ষ অভিঘাত হবে ব্যাপক। বিশেষ করে পণ্য পরিবহন, বৈদেশিক মুদ্রার বাজার, আমদানি ব্যয় ও সাধারণ দ্রব্যমূল্যে চাপ বাড়বে। তাই আগেভাগে পরিকল্পনা নেওয়া জরুরি।
এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, তা নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। তাদের আমদানি-রপ্তানি করতে হয়। কাঁচামাল আমদানি করতে হয়। যদি যুদ্ধের কারণে কাঁচামাল আমদানি করতে না পারে তাহলে তো তারা উৎপাদন করতে পারবে না। নিত্যপণ্য আমদানি ব্যাহত হলে মূল্যস্ফীতির ওপরও চাপ পড়বে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলে জ্বালানির দাম বাড়বে। কারণ আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস এসব আমদানি করি। জ্বালানির দাম বাড়লে শিল্পের উৎপাদন খরচ বাড়বে যা ব্যবসা-বাণিজ্যে চাপ সৃষ্টি করবে।
ড. ফাহমিদা খাতুন বলেন, যে সব জিনিসপত্র বা মালামাল মধ্যপ্রাচ্যে হয়ে আসে তার সরবরাহ খরচ ও পরিবহন ব্যয় বেড়ে যাবে। কারণ তখন বিভিন্ন রুট ঘুরে পণ্য আনতে হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশে ইতোমধ্যেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা যদি আরও খারাপ অবস্থার দিকে যায়, তাহলে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। আমাদের দেশের অর্থনীতির ওপরও প্রভাব পড়বে। শওকত আজিজ রাসেল বলেন, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমার দেশের ক্ষতি হওয়া। কারণ উন্নত দেশগুলোই তো আমাদের কাছ থেকে পণ্য কেনে। যদি তারা ক্ষতির সম্মুখীন হয় তাহলে আমাদের পণ্য কেউ কিনবে না। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে