যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে শেয়ার বেচছে টিকটক - চুক্তি চূড়ান্তের লক্ষ্য ২২ জানুয়ারি
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে।
গত বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক স্মারকে টিকটকের প্রধান নির্বাহী চিউ এ তথ্য জানায়।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ উদ্যোগ (জেভি) গঠন করা হবে, যার ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক এবং আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সসহ কয়েকটি বিনিয়োগকারীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালাতে যৌথ অংশীদারত্বের ওয়াশিংটনের চাপের অবসান ঘটতে পারে।
বিবিসি লিখেছে, গত সেপ্টেম্বরে প্রকাশিত কাঠামোর সঙ্গেও খসড়াটি সামঞ্জস্যপূর্ণ। সে সময় ট্রাম্প একটি আইন কার্যকরের সময়সীমা পিছিয়ে দেয়, যে আইনের অধীনে টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিলো।
টিকটক বলছে, “এই চুক্তির ফলে ১৭ কোটিরও বেশি মার্কিন ব্যবহারকারী একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হিসেবে অসীম সম্ভাবনার জগৎ আবিষ্কার করতে পারবে।”
চুক্তি অনুযায়ী, বাইটড্যান্সের হাতে থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা। ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ার পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিলো, চুক্তির অংশ হিসেবে ওরাকল টিকটকের সুপারিশমূলক অ্যালগরিদম ব্যবহারের লাইসেন্স পাবে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।
দফায় দফায় বিলম্বের পর এই চুক্তি হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস জাতীয় নিরাপত্তার কথা বলে টিকটক নিষিদ্ধের আইন পাস করে। নিষেধাজ্ঞা এড়াতে অ্যাপটি বিক্রির কথা বলা হয়।
আইনটি কার্যকর হওয়ার কথা ছিলো ২০২৫ সালের ২০ জানুয়ারি। তবে মালিকানা হস্তান্তরের চুক্তি চূড়ান্ত করতে গিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার সময়সীমা পিছিয়ে দেয়।
ট্রাম্প গত সেপ্টেম্বরে জানায়, সে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছে এবং চীন এই চুক্তিতে সম্মতি দিয়েছে।
তবে অক্টোবরে মার্কিন-চীন সরাসরি বৈঠকের পরও প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ অনিশ্চিতই ছিলো। বাণিজ্যসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনের মধ্যেই টিকটকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রভাষক অ্যালভিন বলেছে, “টিকটক এখন বৃহত্তর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের দরকষাকষির একটি মাধ্যম হয়ে উঠেছে।”
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।