যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দাবানল, রাশিয়ায় তাপদাহ
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য জ্বলছে দাবানলে। সেখানের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের উত্তর-পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে পার্কের নর্থ রিম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জরুরিভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
গত বুধবার রাতে বজ্রপাতের ফলে সৃষ্ট ‘হোয়াইট সেইজ ফায়ার’ ইতোমধ্যে জ্যাকব লেকের কাছে প্রায় এক হাজার একর এলাকা জ্বালিয়ে দিয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিলো এবং কর্তৃপক্ষ একে শূন্য শতাংশ নিয়ন্ত্রিত বলে উল্লেখ করেছে। জেকব লেকের কাছে ছাই হয়েছে ৮ হাজার ৭০০ একর এলাকা।
উচ্চ তাপমাত্রা, ঝড়ো হাওয়া ও শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
অন্যদিকে, রাশিয়ায় চলছে তীব্র গরম। রাজধানী মস্কোতে তাপমাত্রা উঠেছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসে। এবছরকে রাশিয়ার ইতিহাসে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামীর সপ্তাহের শুরু পর্যন্ত এই তাপদাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তাপদাহ চলছে উত্তর কোরিয়াতেও। রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু করে পিয়ংসান এবং উইয়ন এলাকায় ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। প্রচুর তরল পান করা এবং বাইরে যাওয়া কমিয়ে দেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন -মাসুদ পেজেশকিয়ান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফটের গোপন নথিপত্র ‘ব্যাটেল প্লান’ তেহরানের হাতে যুদ্ধে নাটকীয় মোড়!
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভোগ্য পণ্যের দাম ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্লাস্টার মিসাইল আঘাত হানলো দখলদারদের উপর
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের চলন্ত ট্যাংকের উপর উঠে ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে ধ্বংস করার এক ঐতিহাসিক ঘটনার দৃশ্য।
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানের ড্রোন হামলা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাকিস্তানের ‘গজব লিল-হক’ : আফগানিস্তানে ৪০ দিনে ৭৯৬ সেনা নিহত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান করলো হামাস
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)