যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে
সবচেয়ে বড় ভূমিকম্পে ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে
পড়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ১১টা
২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।
এর মাত্রা ছিলো ৩.৩ এবং কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ কম্পন টের পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছে, যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার
শিকার হয়েছে।
ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে
(বিজিএস) নিশ্চিত করেছে, এটি ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারের
৩.৩ মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডের সবচেয়ে বড় ভূমিকম্প।
যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প
খুবই বিরল। প্রতি বছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০ শতাংশ মানুষ অনুভব করতে পারে।
বিজিএস জানায়, দেশে বছরে দু-তিনটি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প
হয়, তবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে
২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩ দশমিক ৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়।
অনলাইনে অনেকে লিখেছে, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং
এত জোরে ছিলো যে পুরো বাড়ি কেঁপে ওঠে।
ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক
হাজারের বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছে।
কেন্দ্র থেকে পাঁচ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন।
আরেক বাসিন্দা বলেছে, মনে হয়েছিলো শহরটায় বোমা ফাটলো, হেইশাম পারমাণবিক কেন্দ্রের কোনো বড় বিস্ফোরণ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)