যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ডের রেকর্ডসংখ্যক অভিযোগ
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘৃণামূলক কর্মকাণ্ড- পর্যবেক্ষণকারী একটি সংস্থা গত বুধবার জানিয়েছে, ২০২৪ সালে তারা সর্বোচ্চসংখ্যক অভিযোগ পেয়েছে। সংস্থাটি এই বৃদ্ধির জন্য মূলত অনলাইন প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) দায়ী করেছে।
টেল মামার পরিচালক ইমান আত্তা বলেন, ‘ইসলামবিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সালে কাজ শুরুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশিসংখ্যক অভিযোগ পেয়েছি।’
২০২৪ সালে টেল মামা মোট ৬৩১৩টি ইসলামবিদ্বেষী ঘৃণার ঘটনার প্রতিবেদন পেয়েছে, যার বেশির ভাগই অনলাইনে ঘটেছে। এর মধ্যে ৫৮৩৭টি অভিযোগ তারা নিশ্চিত করতে পেরেছে। এর আগের বছর ২০২৩ সালে তারা ৪৪০৬টি অভিযোগ পেয়েছিল, যার মধ্যে ৩৭৬৭টি নিশ্চিত হয়েছিল।
এ ছাড়া ২০২৪ সালে শারীরিক হামলার ঘটনা ৭৩ শতাংশ বেড়েছে, যেখানে ২০২৩ সালে ৯৯টি হামলার অভিযোগ ছিল, তা বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৭১টিতে।
পাশাপাশি ২০২৪ সালে টেল মামা অফলাইন নির্যাতনমূলক আচরণের দুই হাজার ১৯৭টি অভিযোগ পেয়েছে।
টেল মামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহৎ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাগুলো অনলাইনে ইসলামবিদ্বেষী ঘৃণার অভিযোগ বৃদ্ধির জন্য বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎপন্ন ইসলামবিদ্বেষী ছবি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।’
সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এক্স এখনো ইসলামবিদ্বেষী ঘৃণা ছড়ানোর সবচেয়ে বিষাক্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে রয়ে গেছে। এই প্ল্যাটফর্মে ইসলামবিদ্বেষী বিদ্বেষমূলক ভাষা ও নির্দিষ্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিচালিত লক্ষ্যভিত্তিক আক্রমণ স্পষ্টভাবে দেখা যায়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)