চীন-ভিত্তিক কূটনীতিকদের ছাঁটাই করতে চলেছে যুক্তরাষ্ট্র
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
চীনে কূটনৈতিক মিশনের আকার ১০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, চীনের মূল ভূখ- এবং হংকংয়ে কর্মরত মার্কিন কূটনীতিকদের পাশাপাশি স্থানীয় কর্মীদেরও জুমুয়াবারের মধ্যেই এ সংক্রান্ত নোটিশ দেয়া হতে পারে বলে জানা গেছে।
বিষয়টি সম্পর্কে অবগত দু’টি সূত্র জানিয়েছে, এই কাটছাঁটের ফলে বেইজিংয়ে অবস্থিত দূতাবাস এবং গুয়াংজু, সাংহাই, শেনিয়াং ও উহানের কনস্যুলেটগুলোর পাশাপাশি হংকংয়ের কনস্যুলেটের ওপর প্রভাব পড়বে। বিষয়টির সংবেদনশীলতার কারণে উভয় সূত্র নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। ছাঁটাই করা কর্মীদের কূটনৈতিক পরিষেবার জন্য অন্য কোথাও পুনঃনির্বাচিত করা হবে কিনা তা স্পষ্ট নয়।
কর্মী ছাঁটাইকে ‘উল্লেখযোগ্য’ বলে বর্ণনা করে একটি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে এটি সম্ভবত চীনে মার্কিন কূটনৈতিক দলের প্রথম বড় আকারের ছাঁটাই।
দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহেই পররাষ্ট্র দপ্তরের কর্মী ছাঁটাইয়ের নির্দেশ এসেছে। তিনি আরও বলেন, ‘সপ্তাহের শেষের দিকে ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাঁটাই প্যাকেজ এবং কাজের শেষ দিনের বিস্তারিত জানানো হতে পারে।’
সূত্রের খবর, বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক মিশনকে পুনর্গঠনের জন্য হোয়াইট হাউসের প্রচেষ্টার অংশ হিসেবে এই আকার কমানো হয়েছে। কূটনৈতিক মিশনগুলোতে মার্কিন এবং স্থানীয় উভয় ধরনের কর্মচারীর সংখ্যা প্রায় ১০ শতাংশ কমতে পারে বলে আশা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর ৬০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং অন্যান্য ব্যুরোতেও ছাঁটাইয়ের কথা রয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ট্রাম্পের ‘ওয়ার্কফোর্স অপ্টিমাইজেশন এজেন্ডা’ বা কর্মীদের সংখ্যা কমিয়ে আনার আদেশকে মেনেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)