‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে’
বগুড়া সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ বলেছে, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বক্তব্যে সে এসব কথা বলেছে।
আসিফ বলেছে, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
সে আরো বলেছে, স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করেছি। খুব অল্প সময়ের মধ্যে সেটি সফলতার মুখ দেখবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।